বাংলাদেশের ইতিহাস বিকৃত
বাংলাদেশের ইতিহাস অনেক আগে থেকেই বিকৃত হওয়া শুরু হয়েছে । বর্তমান সরকারের আমলে তা চূড়ান্ত রূপ নিয়েছে । সামনে ১৭ ই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিন । সেদিনও আলোচনা সভায় সবাই বলবে শেখ মুজিব,আওয়ামী লীগ,শেখ হাসিনার কথা । আমি হাসিমুখে সবার ছবি তুলবো । সে ছবি পত্রিকায়ও ছাপা হবে । এর আট দিন পরই স্বাধীনতা দিবস । সেদিনও আলোচনা সভায় মাওলানা ভাসানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী , সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, বীর উত্তম-জেড ফোরস কমান্ডার- স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম কেউ ভুল করেও উচ্চারণ করবে না এটা জানা কথা । আমি নিজে ১৯৭১ সালে রেডিওতে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছিলাম । একবার নয়, কয়েকবার । শুধু আমি না । দেশের কোটি কোটি মানুষ শোনেছিলো । তখন সাড়ে সাত কোটি বাঙালীর সবাই শুনেছিলো । আর্থিক সুবিধা, ক্ষমতা, পুলিশি রিমান্ড আর মামলার ভয়ে যারা জিয়ার ঘোষণা নিজ কানে শুনেছেন তারাও আজ খাঁটি মিথ্যাবাদীর মতো তা অস্বীকার করেন । দেশের বর্তমান জনসংখ্যা যদি ১৬ কোটি হয় তবে সাড়ে আট কোটি মানুষই জিয়াউর রহমানের ঘোষণা শুনেনি । তাদের জন্মই হয়নি তখন । তাদেরকে এখন আও...